শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) 

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৩

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিসিক উপমহাব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিব সরকার, আনসার বাহিনীর প্রতিনিধি জাহিদ হাসান, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো: মসলেম উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদের আহব্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিক্কা রাম রায়।

সভায় বক্তারা পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু পরিবেশ বজায়

রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে সকলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পূজামণ্ডপে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ ও সাধারণ মানুষের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশ বজায় থাকবে বলে আমি আশাবাদী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর