বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী) ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজের তিন দিন পর পিয়াস শেখ (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী গ্রামের একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পিয়াস একই গ্রামের ফেরদাউস শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সে গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি।

রবিবার গভীর রাতে এক প্রতিবেশীর পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সেখানে লাশ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এসময় মরদেহের পাশে একটি বাঁশের ধর্ণার সঙ্গে গামছা ঝুলন্ত অবস্থায় ছিল এবং পাশে একটি প্লাস্টিকের চেয়ারও পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা চেয়ারটি ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পিয়াস।

জানা যায়, পিয়াস মাদকাসক্ত ছিল এবং মাঝে মাঝে ঘুমের ওষুধসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করত।

ভাঙ্গা থানার ওসি মোঃ আশরাফ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর