বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পানিসম্পদ উপদেষ্টা

ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। নদী দূষণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত 'ঢাকার নদীগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য পলিসি ডায়ালগ: টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প 'শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকার ৪টিসহ পুরো দেশের নদীগুলোার তালিকা করছে যাতে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করা যায়। ঢাকার ৫টি বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ, ধলেশ্বরী এবং ৮টি বিভাগের ৮টি নদী নিয়ে প্রকল্প নেওয়া হচ্ছে। এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিং করে নদীর নাব্য ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি কাজটা শুরু করে দিয়ে যেতে। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সহযোগিতা এবং জনগণ এগিয়ে আসলে নদী বাঁচানো অসম্ভব নয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোট ছোট পয়োনিষ্কাশন স্থাপন করতে হবে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর আবুদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুস সামাদ।

বক্তব্য রাখেন প্রফেসর মো. জাকারিয়া, জলবায়ু পরিবর্তন ও দুযোগ ব্যবস্থাপনা বিভাগ, ড. অনুপম হোসেন, পাবলিক হেলথ স্পেশালিস্ট প্রফেসর মো. জুলফিকার আলী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর