বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চীনে এবার শ্রীলঙ্কার জালে ৮ গোল বাংলাদেশের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৯

বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে বাফুফের এলিট একাডেমির কিশোররা চীন সফরে গেছে। দেশটির লিজাংয়ে হচ্ছে তিয়ানইউ লিওফাং টুর্নামেন্ট। বাফুফে একাডেমি দলটি দুর্দান্ত খেলছে সেখানে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছিল সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে। সোমবার সকালে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে।

একদিন আগে কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২৪ ঘণ্টা না যেতেই এবার চীনের মাটিতে আরেকটি প্রতিযোগিতায় শ্রীলঙ্কার জালে ৮ গোল দিলো বাংলাদেশের কিশোররা।

৮০ মিনিটের ম্যাচে দুই অর্ধে চারটি করে গোল করেছে বাফুফে একাডেমি। প্রথমার্ধে গোল করেছেন নাইম, তাহসান, রনি ও হেদায়েত এবং দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন মেহেদী। অন্য দুই গোল স্বপন ও তাহসানের। বাফুফে একাডেমি দল আগামীকাল চীনের স্থানীয় ইউহানের সঙ্গে খেলবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর