শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব

বিএনপি নেতা কর্মীরা পূজা মন্ডপে পাহারা দেবে

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিএনপি নেতা-কর্মীরা পূজা মণ্ডপে পাহারা দেবে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা একটি টাস্কফোর্স গঠন করেছি। এই টাস্কফোর্স ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিয়ে গঠিত হবে। আপনাদের পাশাপাশি আমাদের দলের লোকজন পূজা মণ্ডপে পাহারা দেবে।”

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় শ্রীশ্রী আনন্দময়ী কালী বাড়ি মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্যামল আরো বলেন, “আমরা চাই প্রতিটি পূজা মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকুক। কোনো পূজা মণ্ডপ যেন সিসি ক্যামেরার বাইরে না যায়। অতীতে একটি স্বার্থান্বেষী মহল ধর্মীয় স্থাপনায় আঘাত হেনে ফায়দা লুটতে চেয়েছিল। আগামী নির্বাচনের প্রাক্কালে আবারো কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

তিনি বলেন, “ধর্ম যার যার, দেশ সবার। উৎসবও সবার। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে বাংলাদেশি পরিচয়ে এক কাতারে দেখেছে। এই দেশে হিন্দু সম্প্রদায়েরও সমান অধিকার রয়েছে।”

সভায় বিশেষ অতিথি ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমসহ বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সভাশেষে উপস্থিত শতাধিক হিন্দু পরিবারের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর