বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আখাউড়ায় স্কুলের নির্ধারিত জায়গা দখল ও বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রাধানগর মৌজা ও বড় বাজারে প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত সরকারি জায়গা দখল ও ক্রয়-বিক্রয়ের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাধারণ জনগণের ব্যানারে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গেইটের সামনে এ মানববন্ধন করা হয়। মানবন্ধনে অর্ধ শতাধিক লোক অংশ নেয়।

মানবন্ধনে বক্তারা বলেন, আখাউড়া পৌরসভা থেকে এখানে একটি প্রাইমারী স্কুল করার জন্য সাইনবোর্ড টানিয়ে জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ৫ আগষ্টের পরে সাইনবোর্ডটি কে বা কারা নিয়ে গেছে। এখানে সরকারি খাসের জায়গা ছিল। আওয়ামীলীগ ও বিএনপির কতিপয় প্রভাবশালী লোকজন ভূয়া কাগজপত্র করে জায়গা ক্রয়-বিক্রয় করতেছে। এখানে একটি স্কুল করা হলে এলাকার উপকার হবে। আমরা স্কুল চাই।

বিএনপি নেতা ওসমান খান বলেন, এখানে একটি স্কুলের সাইনবোর্ড ছিল। ৫ আগষ্টের পরে সাইনবোর্ডটি সরিয়ে ফেলেছে।

মিঠু ভূইয়া অভিযোগ করে বলেন, ২০১৫ সালে স্কুলের নাম দিয়ে সরকারি জায়গাটি ভরাট করা হয়। কিন্তু দু:খের বিষয় হলো আজও স্কুল করা হয়নি। আওয়ামীলীগের দোসরা বিএনপির কিছু লোকের সাথে মিলে জায়গাটি ভূয়া কাগজপত্র করে দখলে নিছে।

ওয়াসিম মিয়া অভিযোগ করেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মানিক মিয়া, বিএনপি নেতা হারুন মিয়াসহ আরও কিছু লোকজন নির্ধারিত প্রাইমারি স্কুলের জায়গা দখল করেছেন।

এ ব্যপারে জানতে চাইলে বিএনপি নেতা হারুন মিয়া বলেন, আমরা ক্রয়সূত্রে ৬২ শতক জায়গার মালিক। এছাড়াও আমাদের আরেক শরীক ফারুক গং এর ৮ শতক জায়গা আছে। আমাদের এখানে কোন স্কুলের জায়গা নাই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর