শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য তাদের।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরি নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

বৈঠকে মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণ ও ২০২৬ সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ইইউ প্রতিনিধি দল সরকারের সংস্কার পদক্ষেপ, উন্মুক্ততা ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রচেষ্টাকে স্বাগত জানান।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে তারা ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর