শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পরিকল্পনা উপদেষ্টা

ক্রমাগত কাজ পাওয়া বন্ধ হচ্ছে মাফিয়াচক্রের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগে মাফিয়াচক্র ক্রমাগতভাবে বিভিন্ন প্রকল্পের কাজ পেত। সেটি এখন বন্ধ করা হচ্ছে। কেননা সরকারি ক্রয় আইন সংশোধন করে ১০ শতাংশ দরের বেশি বা কম রাখার বিধান বাদ দেওয়া হয়েছে। বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট হলেই না বাস্তবায়ন শুরু হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এখন নতুন ঠিকাদারেরা কাজ করার সুযোগ পাবেন। এজন্য যে কোনো দরপত্রে ৩০ শতাংশ কাজ নতুন ঠিকাদারদের দিতে হবে। এছাড়া দরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। কেননা শুধু অভিজ্ঞতা থাকলেই কাজ পেতে অগ্রাধিকার পাবে না। বরং তার আগের কাজের রেকর্ড যাচাই-বাছাই করা হবে। বিশেষ করে ওই অন্য ব্যবসা-বাণিজ্যের তথ্যও নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতি বা ঋণ খেলাপি আছে কিনা তারপরই কাজ দেওয়া হবে।

তিনি বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নিরব বিপ্লব ঘটতে যাচ্ছে। এটি এই সরকারের অন্যতম সংস্কার।

পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্প বান্তবায়নে ভূমি অধিগ্রহণের জটিলতা দূর করা এবং কৃষি জমি রক্ষায় খাস জমি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের খাস জমি চিহ্নিত করার জন্য কয়েকজন উপদেষ্টাকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা রেল, পানিসম্পদ, গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের খাস জমি চিহ্নিত ও বর্তমান অবস্থা তুলে ধরবে। আগামী ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

তিনি আরও জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট ও তুলার সংমিশ্রণে বিশেষ সুতা তৈরি করে ডেনিম তৈরির একটি প্রকল্প বন্ধ করা হয়েছে। কেননা এটি ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। এটির ব্যয় ৫০০ কোটি টাকার বেশি ধরা হয়েছিল। কিন্তু এত বছরে শুধু ভূমি অধিগ্রহণ করা হয়েছে। সেটিও অনুমোদন ছাড়াই। এখন প্রকল্পটি বন্ধ করে দিলেও সরকারকে জমি অধিগ্রহণের টাকা দিতে হচ্ছে। আমরা তদন্ত করে দেখব, কেন জমি অধিগ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, এখন প্রকল্প পরিচালক কেউ হতে চাননা। সাধারণত প্রকল্প পরিচালিত হলে লাভ হয়। কিন্তু এখন উল্টো হয়েছে। কারণ আমরা এমন ব্যবস্থা নিয়েছি যাতে দুর্নীতি কমে যাবে। এটা এক দিক দিয়ে ভালো লক্ষণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর