বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যশোরে অনলাইনে ৪৭ লাখ টাকা প্রতারণা, তিন সদস্য আটক

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬

অনলাইনে প্রতারণার মাধ্যমে প্রায় ৪৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। রোববার রাতে ঢাকার বাড্ডা ও সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার পারঝনঝনিয়া গ্রামের মৃত রুস্তম আলী শেখের ছেলে আলাউদ্দিন শেখ, সাভারের ঘাসমহল গ্রামের কামরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত শাহাজানের ছেলে এনামুল হক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার মৃত আলমের ছেলে জাহাঙ্গীর আলম অনলাইনে চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হন। টেলিগ্রাম অ্যাপে যোগাযোগের মাধ্যমে তাকে বিভিন্ন সময়ে জামানত বাবদ টাকা দিতে বলা হয়। প্রথমে১০হাজার টাকা পাঠানোর পর প্রতারক চক্র কিছু অর্থ ফেরত দিয়ে তার বিশ্বাস অর্জন করে। পরে ধাপে ধাপে নগদ, বিকাশ, সিটি ব্যাংক ও ডাচ্‌-বাংলা ব্যাংকের মাধ্যমে মোট ৪৬ লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

ঘটনার পর ভুক্তভোগী গত শনিবার রাত কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ক্রাইম ইউনিটের এসআই দেবব্রত ঘোষ জানান, প্রথমে বাড্ডা থেকে আলাউদ্দিন শেখকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে জাহিদুল ইসলামকে সাভার থেকে এবং এনামুল হককে বাড্ডা থেকে গ্রেফতার করা হয়। তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এই চক্রের আরও কয়েকজন সদস্যকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে আটক তিনজনকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর