বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাণিজ্য সচিব

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তানে গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেসন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) আয়োজীত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘এলডিসি থেকে উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্র, তুরস্ক, জাপান, ভারতসহ আমাদের বন্ধদেশগুলো এর বিরোধিতা করছে। তাই পেছানোর বিষয়টি নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না। তবে সরকার চেষ্টা চালিয়ে যাবে।’

উল্লেখ্য, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের উত্তরণ করার কথা রয়েছে। উত্তরণে শুল্কমুক্ত বাজার সুবিধা হারাতে হবে। উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ বড় বড় বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ১২ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এর ফলে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ কমে যেতে পারে। কাঁচামালের উৎসবিধি কঠোর হবে। এর ফলে তৈরি পোশাক খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই সম্প্রতি দেশের শীর্ষ ১৬ ব্যবসায়ী সংগঠন উত্তরণ পিছিয়ে দেওয়ার দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর