বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ক্রীড়া পরিদপ্তরে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের সরকারি অর্থ আত্মসাৎ, নানা অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের আগে থেকে দুদক এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালানো শুরু করে।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল হাসানের নেতৃত্বে এ অভিযান চলছে। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি প্রকল্প বাস্তবায়নে বরাদ্দের সরকারি অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের অভিযোগে এ অভিযান চালাচ্ছে দুদক।

এদিকে বিভিন্ন গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং কর্মচারী নিয়োগে অনিয়মসহ নানা অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুরে অভিযান চালাচ্ছে দুদকের সমন্বিত জেলা কার্যালয়।

এ ছাড়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার এবং ওটি খরচ বাবদ ভুয়া ব্যয় দেখিয়ে কয়েক কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ, রোগীদের জন্য বরাদ্দের ওষুধ বিতরণে অনিয়ম, স্বাস্থ্যসেবা দেওয়ায় হয়রানিসহ নানা অভিযোগে সমন্বিত জেলা কার্যালয় চুয়াডাঙ্গা থেকে একটি অভিযান চালানো হচ্ছে।

এসব অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও দুদক সূত্র জানিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর