শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

নারী শিক্ষা নিশ্চিত না হলে সামগ্রিক উন্নয়ন অসম্ভব : শাহজাহান চৌধুরী

কেএম সাজ্জাদ হোসাইন, সাতকানিয়া

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, নারী শিক্ষা নিশ্চিত না হলে কোনোভাবেই উন্নয়ন সম্ভব নয়। একটি জাতির অগ্রগতি নারীদের শিক্ষা ছাড়া কল্পনাও করা যায় না। মেয়ে মানেই শুধু সংসার নয়—সে-ই হবে আগামী দিনের ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, প্রশাসক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রুহুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মাওলানা মুহাম্মদ আবুল ফয়েজ, সাবেক উপজেলা জামায়াতের আমির ডা. নুরুল হক, সদস্য মুহাম্মদ হারুন অর রশিদ, দাতা সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন, অভিভাবক সদস্য আব্দুস সালাম আজাদ, চিকিৎসক প্রতিনিধি ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর