বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অধ্যাপক মামুন মাহমুদ

তৃণমূলই দলের প্রাণ, বিভেদ নয় ঐক্য চাই

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৩

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “দলকে বাঁচিয়ে রাখতে হলে তৃণমূলকেই শক্তিশালী করতে হবে। তৃণমূল ছাড়া দলের অস্তিত্ব টিকবে না। আওয়ামী লীগ দুর্বল হয়ে গেলেও সমাজে কিছু দুষ্টচক্র সক্রিয় আছে। তবে যারা দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন, তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারবেন না।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ে “বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “অভ্যন্তরীণ কোন্দল বা ষড়যন্ত্রের মাধ্যমে কেউ লাভবান হতে পারবেন না। নির্বাচন এলে নতুন মুখ আসতেই পারে, তবে সেজন্য দ্বন্দ্ব নয়, বরং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে। সাংবাদিকদের কাছে ভ্রান্ত তথ্য ছড়াবেন না এবং কাউকে অন্যায়ের প্রশ্রয় দেবেন না। তৃণমূলকে মূল্য দিন, তাদের ভালোবাসুন। সামনে অদৃশ্য শক্তির মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর