বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দোয়ারাবাজারের সাদ্দাম হত্যা মামলায় কাদির গ্রেফতার

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারের সাদ্দাম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল কাদির (৫০) কে আটক করেছে র্যাব-৯।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে আটকের পর রাতেই তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

আটক আব্দুল কাদির উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাজারগাঁও (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত নিদু মিয়ার পুত্র।

উল্লেখ্য, আটক আব্দুল কাদিরের পুত্রবধূ মুন্নী বেগম ও তার স্বামী শাহীন মিয়ার মধ্যে বিয়ের পর থেকে ঝগড়াঝাঁটি চলছিল। এ নিয়ে গত বছর ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে আব্দুল কাদিরের বাড়িতে জড়ো হন উভয় পক্ষের লোকজন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধূ মুন্নী বেগমের পিতা সাদ্দাম হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ২২/১২/২০২৫ ইং তারিখে একই ইউনিয়নের ধরমপুর নিবাসী গুরুতর আহত সাদ্দাম হোসেনের ছোট ভাই নজির ইসলাম আটক আব্দুল কাদিরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ গং আরও ৩/৪ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা (নং-২৪) দায়ের করেন। মামলা দায়েরের ৩/৪ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমি আব্দুল কাদির মারা যান।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদ্দাম হত্যা মামলায় আটক প্রধান আসামি আব্দুল কাদিরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর