বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যশোরে ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ হাজার রোগীর সেবা

মোশারফ হোসেন, যশোর

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১

যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার দুটি পৌরসভা ও ২১টি ইউনিয়নে ২৩টি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় গত ৭ আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি হয় ১৩ সেপ্টেম্বর।

ক্যাম্পগুলো থেকে প্রায় ৫০ হাজার রোগী চিকিৎসা সেবা পেয়েছেন। এর মধ্যে এক হাজার রোগীর বিনামূল্যে ছানির অপারেশন ও আড়াই হাজার রোগীকে চশমা দেয়া হয়। এছাড়া চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত বিভাগে চিকিৎসা, প্রয়োজনীয় ডায়াগনোস্টিক পরীক্ষা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়।

প্রতি ক্যাম্পে সহজ বাংলা অনুবাদে প্রায় ৭ হাজার কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পুরো ক্যাম্প তদারকি করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পাশাপাশি তিনি নিজেও রোগী দেখেন। ক্যাম্পগুলোতে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক-এর নেতৃত্বে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর