শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাইবান্ধার সাঘাটায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

গাইবান্ধার সাঘাটা উপজেলায় “গাছ লাগান পরিবেশ বাঁচান ও সদকায়ে জারিয়াহর পথ চালু রাখুন” স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুরু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আয়োজন করে ইয়ুথ ফাউন্ডেশন সাঘাটা এবং সানাউল্লাহ আমিনা বেগম জনকল্যাণ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, গাছ লাগানো একটি চলমান সাদকা, যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে উপকৃত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক খালেদ হাসান, আব্দুল মমিন, সুমন, হিটলার মির্জা, আজিজ, আলিফ, শুভ, শাওনসহ আরও অনেকে।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার ২৫টি স্কুল, কলেজ ও মাদরাসা প্রাঙ্গণে প্রতিটি প্রতিষ্ঠানে ৬টি করে ফলদ গাছ রোপণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর