বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

 রাস্তায় তাবু গেড়ে আন্দোলনকারীদের অবস্থান

ভাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর)

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৮

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ বিকাল পর্যন্ত চলেছে। আন্দোলনে আলগী ও হামিরদী ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দারাও অংশ নিয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবে। তারা চান আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত করা হোক।

সারাদিন রাস্তার ওপর তাবু গেড়ে আন্দোলন চালিয়ে যান অংশগ্রহণকারীরা। এমনকি দুপুরের খাবারও তারা রাস্তায় বসেই খান।

এই অবরোধের ফলে ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা চত্বরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

এদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, এখনো প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা আশ্বাস দেওয়া হয়নি। আন্দোলনের অন্যতম সংগঠক বিল্লাল মাতুব্বর জানান, “আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর