বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নীলফামারীর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা

মোঃ মাসুদ রানা, নীলফামারী

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

দুই দফা দাবি আদায়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এসে হামলার শিকারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলার সকল প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্বীকৃতির প্রাপ্তির কাজে প্রাথমিক শিক্ষা অফিসে যান জেলার ছয় উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। এসময় অফিস সহায়ক সুমি আকতার কল্পনার নেতৃত্বে কয়েকজন বহিরাগত উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তাদের উপর হামলা চালায়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন জেলার সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা। পরে জেলা অফিস চত্বরে ব্যানার টানিয়ে কর্মবিরতি পালন শুরু করেন তারা।

তাদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘর দ্রুত উচ্ছেদ করতে হবে। একইসঙ্গে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আকতার কল্পনাকে অপসারণ করতে হবে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই ঘটনার পর নীলফামারীর শিক্ষা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মহলে নিন্দা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর