বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বরাষ্ট্র উপদেষ্টা

আরাকান আর্মি বেঁচেই আছে মাদক বেচে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৮

আরাকান আর্মি মাদক বিক্রি করেই বেঁচে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে প্রচুর মাদক আসছে। তবে ধরাও পড়ছে বেশি। এখন বিভিন্ন নতুন নতুন ধরনের মাদক আসছে। হোটেলগুলোতে এগুলো চলছে৷ আমরা এখনো এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারিনি।

মাদক নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা বলেন, আরাকান আর্মি বেঁচেই আছেই মাদক বিক্রি করে। তাদের প্রধান আয়ই আসে মাদক থেকে। আরাকান আর্মি মিয়ানমারের বর্ডারটাই দখল করে নিয়েছে। তবে আরাকানরা ইদানিং কৃষিতে ঝুঁকছে। সেটা হলে মাদকের ফ্লো কিছুটা কমবে। প্রতিদিন লাখ লাখ পিস ইয়াবা ধরা পড়ছে।

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গতকাল ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। যারা ডাকসুতে ভোট দিচ্ছেন, তারা সবাই শিক্ষিত সমাজের। এখানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররাও উচ্চশিক্ষায় শিক্ষিত। এটা জাতীয় নির্বাচনের মতো পুরোপুরি এক নয়, তবে এটি একটি মডেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর