বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রামুতে বাস চাপায় যুবকের মৃত্যু

মোঃ মিনার উদ্দিন আলী, কক্সবাজার

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

কক্সবাজারের রামুতে মহাসড়কে কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় মো. আনিছ (২৬) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিছ পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে। পেশায় তিনি ছিলেন একজন টমটম চালক। বিয়ের পর থেকে তিনি জোয়ারিয়ানালার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। স্থানীয়ভাবে পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত আনিছের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স জানান, দুর্ঘটনার সময় কক্সবাজারমুখী একটি ট্রাক বাজার অতিক্রম করছিলো। হঠাৎ একটি কুকুর রাস্তা পার হতে গেলে ট্রাকচালক সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী আনিছকে চাপা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে তুলাতলি থানার ওসি নাছির উদ্দিন বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। গাড়ির নম্বর ঢাকা মেট্টো ন-২০৬৭১০। তবে ঘটনার পর চালক পালিয়ে যায়।

একটি প্রাণ বাঁচাতে গিয়ে অন্য একটি প্রাণ হারানোর এই ঘটনাটি এলাকাবাসীর মধ্যে চরম শোক ও বেদনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, ট্রাকচালকের উদ্দেশ্য ভালো থাকলেও অসতর্ক ড্রাইভিং এবং দ্রুতগতির কারণে এমন দুর্ঘটনা ঘটছে। নিহত আনিছের পরিবার এখন ভেঙে পড়েছে শোকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর