বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০

নিজ দলে ভাঙন ঠেকাতে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। 

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে, সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন উঠেছিল। খবর এনবিসি নিউজের। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের মাধ্যমে নতুন করে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান।

জীবনমানের ব্যয় বৃদ্ধি, চাল নীতি সংস্কার, এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব নিয়ে বড় ধরনের অস্থিরতা বিরাজ করছিল জাপানে। এরমধ্যেই প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করলেন।     

গত বছর জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা। তবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর নির্বাচনে হেরে সংসদের উচ্চ ও নিম্নকক্ষ উভয় জায়গায় সংখ্যাগরিষ্ঠতা হারায় তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক জোট।

জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় ও জীবনমানের ব্যয় বাড়ার পর থেকেই ইশিবার ওপর চাপ বাড়ছিল। বিশেষ করে তার দলের ডানপন্থি রাজনীতিবিদরা তার পদত্যাগ চাইছিলেন। এ দলটিই মূলত যুদ্ধপরবর্তী বেশিরভাগ সময়ে জাপানে সরকার পরিচালনা করেছে।

উচ্চকক্ষের নির্বাচনে হারার পর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এরপর গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দলে আমূল পরিবর্তন আনা প্রয়োজন। এরপর থেকে প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের চাপ আরও ঘনীভূত হয়।

পদত্যাগের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করে যেতে চেয়েছিলেন ইশিবা। কিন্তু তিনি আর এটি পারেননি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে জাপান। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে টোকিও। এর বদলে মার্কিন বাজারে নিজেদের অটোমোবাইল শিল্পে শুল্ক ছাড় পাবে দেশটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর