বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাহ্নবীকে নিয়ে ঠাট্টা, হাসতে গিয়ে বিপাকে পড়লেন সোনম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’কে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্যে সায় দিয়ে বিপাকে পড়েছেন আরেক অভিনেত্রী সোনম বাজওয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। আর তা ঘিরেই শুরু এই বিতর্ক। ছবিতে তার অভিনয় নিয়ে মশকরা করেন এক জনপ্রিয় নেটপ্রভাবী, আর সেই ভিডিওতে হাসির প্রতিক্রিয়া জানিয়ে দেন সোনম; আর এতেই সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনার ঝড়।

‘পরম সুন্দরী’ ছবিতে এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তার চরিত্রের নাম ‘সুন্দরী’। ছবিতে তার সংলাপ বলার ধরন নিয়ে মূলত সমালোচনা হয়েছে। ভক্তদের দাবি, চরিত্রের সঙ্গে একেবারে মানানসই ছিলেন তিনি। তবে সমালোচকরা মনে করছেন, সংলাপ উচ্চারণে জাহ্নবী যথেষ্ট দুর্বল ছিলেন।

এর মধ্যেই অনালী সেরেজো নামে এক নেটপ্রভাবী জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর কমেন্টে সোনমের দেওয়া প্রতিক্রিয়া থেকেই শুরু হয় বিতর্ক।

জাহ্নবীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সোনমকে কটাক্ষ করেন। কেউ লিখেছেন, “অন্যকে নিয়ে হাসাহাসি করার আগে সোনমের নিজের অভিনয় দক্ষতা দেখা উচিত।” আবার আরেকজনের মন্তব্য, “বলিউডে তারকাসন্তান আর বহিরাগতদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব হওয়া সম্ভব নয়।”

‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে সোনম বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘বাগি ফোর’–এর কাজে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর