বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নীলফামারীতে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণ

মোঃ মাসুদ রানা, নীলফামারী

প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

নীলফামারীতে কৃষি আধুনিকীকরণের অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার (ধানের চারা রোপণ যন্ত্র), রিপার (ফসল কাটার যন্ত্র) ও পাওয়ার স্প্রে (কীটনাশক স্প্রে করার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব শাহিনুর রহমান।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পরিচালক আবু ফাত্তাহ রওশন কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ বক্তব্য দেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, ২৫টি রিপার ও ২৫টি পাওয়ার যন্ত্র উপজেলার ১৫ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর