বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চকরিয়ায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭

কক্সবাজারের চকরিয়া পৌরসভাস্থ চকরিয়া গ্রামার স্কুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১ টায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চকরিয়া থানা পুলিশের কাছে আটক হন। গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ। এরমধ্যে মোহাম্মদ আবদুল্লাহ চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার মোহাম্মদ কালু ফকিরের ছেলে এবং জিশান চকরিয়া পৌরসভার সিকদার পাড়া এলাকার মৃত জালাল আহমেদের ছেলে।

পুলিশ জানায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ রায় ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের তত্বাবধানে চকরিয়া থানার পুলিশের একটি চৌকস দল নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার দুই ডাকাতের বিরুদ্ধে থানায় ৫/৬ টা করে ডাকাতি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুজনকে আদালতে প্রেরণ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর