বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মোসলেউদ্দিন (ইমরান মুন্সী), ভাংগা (ফরিদপুর)

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ও আলগী ইউনিয়নের দুটি স্থানে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম।

জানা যায়, "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর ৫(১) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ধারার বিধান অনুযায়ী, ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নুরুল আলমকে ৫০ হাজার টাকা এবং আলগী ইউনিয়নের জোয়াড়িয়া বিল এলাকায় একই অপরাধে মতি মুন্সীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উভয়ের কাছ থেকেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে ঘারুয়া ইউনিয়নের চানপট্টি গ্রাম থেকে উদ্ধার করা হয় অবৈধ চায়না দুয়ারি জাল। "মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০" অনুযায়ী জালটি জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর