প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৪
অভিনেত্রী আনুশকা শর্মাকে কটাক্ষ করায় ফের সমালোচনার মুখে পড়েছেন বলিউডের আরেক অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। নেটিজেনরা বলছেন, অন্যকে হেয় করে নিজেকে তুলে ধরা কখনোই ভালো কিছু বয়ে আনে না।
সম্প্রতি ম্রুণাল ঠাকুর পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ম্রুণালকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও কোনো সিনেমা ফিরিয়ে দিয়েছেন, যা পরে হিট হয়েছে। উত্তরে ম্রুণাল জানান, হ্যাঁ, এমন বেশ কিছু ঘটনা ঘটেছে।
তিনি বলেন, “আমি সেই সময়ে প্রস্তুত ছিলাম না, তাই ‘না’ বলেছিলাম। পরে সিনেমাটি হিট হয় এবং ওই নায়িকা খ্যাতি পান। তবে আমি খুশি, কারণ তখন সেই সিনেমা করলে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলতাম। এখন সে কাজ করছে না, কিন্তু আমি করছি-এটাই আমার কাছে জয়।”
যদিও ম্রুণাল সরাসরি নাম নেননি, তবে নেটিজেনরা ধারণা, তিনি আনুশকা শর্মার কথাই বলেছেন। কারণ, সালমান খানের ‘সুলতান’ ছবিতে মূলত ম্রুণালকেই নেওয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটি পান অনুশকা।
ভাইরাল ক্লিপটিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘অন্যকে ছোট করে নিজেকে বড় করা মানে ‘পিক মিন গার্ল এনার্জি’। কেন এমন মন্তব্য?”
অন্য এক মন্তব্যে বলা হয়েছে, ‘আনুশকা শর্মা ‘সুলতান’ থেকে নিজের প্রোডাকশন হাউস পর্যন্ত গড়েছেন। তিনি কোনোভাবেই ‘কাজ করছেন না’-এটা ঠিক নয়।
আরেকজন লিখেছেন, “সুলতান হয়তো ম্রুণালর ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হতে পারত, তবে সালমান-অনুশার জুটিই সিনেমাটিকে সফল করেছে।”
মন্তব্য করুন: