বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রোমান্টিক রিলে মেতে উঠলেন শাহরুখ-রানি, বিশেষ বার্তাও দিলেন কিং খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫

বলিউডে একসঙ্গে বহু হিট ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘চালতে চালতে’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘বীর জারা’, ‘হে রাম’- প্রতিটি ছবিতেই তাঁদের জুটি দর্শকের মনে গেঁথে আছে। এবার সেই জুটিকেই আবারও নতুনভাবে আবিষ্কার করলেন ভক্তরা।

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম সিনেমার গান ‘পেহলি তু আখেরি’ রোমান্টিক এক রিলে মেতে উঠলেন কিং খান ও রানি। শাহরুখ নিজেই ভিডিওটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

ভিডিওতে দেখা গেছে, হাতে স্লিং থাকা সত্ত্বেও শাহরুখ দারুণভাবে নেচেছেন গানের তালে। পাশে সাদা শার্ট ও নীল ডেনিমে রানি মুখার্জি তাঁর সঙ্গে মিলিয়েছেন পদক্ষেপ।

তবে পোস্টটির আসল আকর্ষণ ছিল কিং খানের লেখা ক্যাপশন। নিজস্ব ভঙ্গিতে ক্যাপশনে তিনি লিখেছেন, “ন্যাশনাল অ্যাওয়ার্ড... আর আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে পূরণ। ইয়াহ! অভিনন্দন রানি, তুমি রানি তো বটেই, আর তোমায় আমি সবসময় ভালোবাসব।”

শাহরুখ খানের কথাগুলো ভক্তদের মন ছুঁয়ে গেছে। কারণ, চলতি বছরই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন শাহরুখ খান- ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব পান তিনি। একই সঙ্গে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে রানি মুখার্জির হাতে- ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।

শাহরুখ-রানির এই রিল দেখে কেউ লিখেছেন, “প্যারালাল ইউনিভার্সে রাহুল আর টিনা।” আবার আরেক ভক্ত মন্তব্য করেছেন, “রাহুল আর টিনার কামব্যাক।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর