শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে কম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিন হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন

প্রেস রিলিজ

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন (এফসিএসডিআই)-এর ডিন হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের অগ্রদূত অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। তিনি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

অধ্যাপক ড. হোসেনকে স্বাগত জানান ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদ, ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ লুবাব রাহমান, এফসিএসডিআই-এর ফ্যাকাল্টি এইচ এম মোস্তাফিজুর রহমান, নিয়াজ মাখদুম এবং শিক্ষার্থী প্রতিনিধিরা।

শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে কয়েক দশকের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে অধ্যাপক হোসেন বাংলাদেশে প্রযুক্তি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইউসিএসআই-তে যোগদানের পূর্বে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এফএসআইটি)-এর অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা, এজেন্টিক এআই এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ে তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। গবেষণা ও একাডেমিক প্রকাশনায় তিনি অত্যন্ত সমৃদ্ধ। বই, গবেষণা নিবন্ধ, জার্নাল ও কনফারেন্স পেপার মিলিয়ে তাঁর ২৫০টিরও বেশি প্রকাশনা রয়েছে। গুগল স্কলার অনুসারে তাঁর সাইটেশন সংখ্যা ৩,০০০ এর বেশি।

অধ্যাপক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী। তিনি ফ্রান্সের লুমিয়ের লিওঁ বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল সম্পন্ন করেন এবং সুইডেনের লিনেউস বিশ্ববিদ্যালয়ে মর্যাদাপূর্ণ একাডেমিক ফেলোশিপ অর্জন করেন। তাঁর উল্লেখযোগ্য উদ্ভাবনের মধ্যে অন্যতম হলো বাংলা-২ ব্র্রেইল মেশিন, যা বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এজন্য তিনি ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড (২০১১), ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড (২০১৬) এবং সিএসও-এশিয়া বেস্ট প্রফেসর ইন আইটি অ্যাওয়ার্ড (২০১২) লাভ করেন।

এছাড়াও তিনি এডি সায়েন্টিফিক ইনডেক্স থেকে টপ রিসার্চার অ্যাওয়ার্ড এবং ২০২২ সালে ৪২তম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসে ‘এসিএম ডি-বালসি’ অ্যাওয়ার্ড অর্জন করেন।

অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন তাঁর উদ্ভাবনী গবেষণা, একাডেমিক নেতৃত্ব এবং অঙ্গীকারের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থী ও গবেষকদের অনুপ্রাণিত করে চলেছেন।

ক্যাপশন:

সোমবার (১ সেপ্টেম্বর) ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেনকে স্বাগত জানান রেজিষ্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর