বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে কেক কেটে দিবসটির সূচনা করে জেলা বিএনপি। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ দিঘী ময়দানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, এবিএম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করছে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশ নেন। কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর