বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিসিবি সভাপতি হলে দেশের ক্রিকেটকে যেভাবে সাজাতে চান তামিম

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৫:২২

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যেখানে পরিচালক পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান। এ ছাড়াও পর্যাপ্ত সমর্থন পেলে বিসিবির সভাপতি হিসেবেও প্রতিদ্বন্দ্বিতায় নামার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিজয়ী হলে দেশের ক্রিকেট নিয়ে কিভাবে কাজ করবেন তাও প্রকাশ করেছেন তামিম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তামিম বলেন, এখন যা চলছে, তা মোটেই ভালো কিছু নয়। মানুষ একে অপরকে ছোট করছে, মিথ্যা ছড়াচ্ছে। অথচ এখন আলোচনা হওয়া উচিত, কে নতুন চিন্তাধারা আনতে পারবে এবং এ মুহূর্তে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত। 

‘সবাই বলছে বাংলাদেশকে আধুনিক ক্রিকেট খেলতে হবে। কিন্তু শুধু খেলোয়াড়রা আধুনিক ক্রিকেট খেললে হবে না, সিদ্ধান্ত গ্রহণকারীদের মানসিকতাও আধুনিক হতে হবে। পুরোনো চিন্তাভাবনা নিয়ে চললে সমস্যা। তাই এখন আধুনিক মানসিকতার সিদ্ধান্ত গ্রহণকারী কাউকে দরকার।’

তিনি বলেন, নির্বাচিত হলে আমি আগামী প্রজন্মের জন্য আধুনিক সুবিধা নিশ্চিত করতে চাই। তবে চার বছরের মেয়াদে যদি অনেক কিছু একসঙ্গে করার চেষ্টা করি, তাহলে কিছুই সঠিকভাবে হবে না।

বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। পরদিনই বিসিবির তৎকালীন কমিটির প্রথম সভা হয়। সে হিসেবে আগামী ৭ অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে। আসন্ন নির্বাচনে সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে, এমন প্রার্থী বেছে নেওয়ার সময় এসেছে বলে মনে করেন তামিম।

বিসিবির সভাপতি হলে কয়েকটি বিষয়ে মনোযোগ দিতে চান তিনি। তামিমের ভাষ্য, আমি দুই-তিনটি মূল বিষয়ে মনোযোগ দিতে চাই। বর্তমানে সবচেয়ে জরুরি হলো পরিকাঠামো উন্নয়ন। খেলোয়াড় ও কোচ আছে, কিন্তু তাদের গড়ে তোলার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এখনও একই একাডেমি মাঠে খেলোয়াড়দের অনুশীলন করতে হয়। 

‘বিপিএল বা ডিপিএল চলাকালে এক মাঠে সাত দল অনুশীলন করে। অথচ বিসিবি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড, প্রায় ১৩০ কোটি টাকা এফডিআর আছে, কিন্তু কাউন্টি দলের মতো পরিকাঠামো নেই। কেউই পরিকাঠামো উন্নয়ন নিয়ে কথা বলে না।’ 

তিনি আরও বলেন, আমি যদি সুযোগ পাই, আগামী চার বছরে সেই সুবিধাগুলো গড়ে তুলতে চাই, যাতে আগামী ৮-১০ বছর বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যেতে পারে। যেমন, একটা ব্যবসা শুরু করলে যদি কারখানা না থাকে, তবে পণ্য কোথায় তৈরি হবে?

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর