বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পরিবেশ উপদেষ্টা

পলিথিন ব্যাগ ব্যবহারে আর কোনো ছাড় নয়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৩:২৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এখন থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার বিষয়ে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। তিনি বলেছেন, 'এ বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না। এখন কারও কাছে আমরা পলিথিন পেলে জব্দ করে নিয়ে যাব। বাচ্চাদের নিরাপদ রাখতে আমরা এই কাজটা করব।'

রোববার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করলে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে। তিনি আরও বলেন, সরকার প্রায় সব আকারের পাটের ব্যাগে ভর্তুকি দিয়ে দাম কমিয়েছে, যাতে সেগুলো সকলের জন্য সহজলভ্য হয়। একটি পাটের ব্যাগ একবার কিনলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা যায়।

তিনি বলেন, 'আমাদের দেশ বদলাতে হলে মনস্তত্ত্ব বদলাতে হবে। আমরা সব প্লাস্টিক বন্ধের কথা বলছি না, শুধুমাত্র সেই প্লাস্টিকগুলোর কথা বলছি যেগুলো আমরা একবার ব্যবহার করে ফেলে দেই, বিশেষ করে পলিথিন শপিং ব্যাগের কথা।'

পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রথম রাষ্ট্র হিসেবে ২০০২ সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। তিনি প্রশ্ন করেন, 'পলিথিন শপিং ব্যাগের বাস্তবতা এবং এর নেতিবাচক দিক আপনারা সবাই জানেন, তারপরেও কেন এটা ব্যবহার করবেন?'

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই পলিথিন শপিং ব্যাগ বর্জন করতে হবে। এই কারণে আমরা পাটজাত দ্রব্য তৈরি করছি এবং পাটকলগুলো কার্যাদেশ পেয়ে পুনরায় চালু হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, মাছ বা মাংসের মতো পণ্যও পাটের ব্যাগে নেওয়া যায় এবং ক্রেতা তা বাড়িতে নিয়ে ধুয়ে পুনরায় ব্যবহার করতে পারেন। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, এবং পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর