বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৩:১৭

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে সড়কে ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪টি অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশপাশে রাস্তায় এক হাজার ৬০৪টি অবরোধ হয়েছে। এটি করেছে ১২৩টি সংগঠন। আপনাদের মাধ্যমে অনুরোধ- এগুলো তারা যেন রাস্তায় না করে, এতে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। যানজটের একটা বড় কারণ হলো... একটা রাস্তার যদি কোনো একটা কোণা ব্লক হয়ে যায়, ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায়। আমি সবার কাছে একটা অনুরোধ করবো, এটা যদি একটা সুনির্দিষ্ট জায়গায় করা হয়, যেখানে মাঠ রয়েছে, কিংবা সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে- এসব জায়গায় যদি করা হয়, তবে জনদুর্ভোগটা কম হবে।

আপনারা তাহলে একটা জায়গা নির্ধারণ করে দেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমরা নির্ধারণ করবো কেন? আমরা তো বলেছি। এটার অনুমতি তো আমাদের কাছে চাচ্ছে না। আমাদের কাছে যাওয়ার পরে তো নির্ধারণ করব। তারাও কিন্তু চায় না যে জনদুর্ভোগ হোক। এটা করলে সবচেয়ে ভালো সবাই যদি যার যার জায়গা থেকে... সবারই তো দাবি-দাওয়া থাকতে পারে। প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু সেটা জনদুর্ভোগ সৃষ্টি না করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর