বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১১:৪৫

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলাপ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টায় বিএনপি, সাড়ে ৪টায় জামায়াত ও সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পরে পুলিশ ও সেনাসদস্যদের পিটুনিতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন প্রধান উপদেষ্টা। বিএনপি, জামায়াত ও এনসিপির পর সামনে অন্য দলগুলোকেও বৈঠকে ডাকা হতে পারে বলে শোনা যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১১ আগস্ট তিনি প্রথম রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। পরবর্তী সময়গুলোতে যখনই দেশে কোনো সংকট দেখা দিয়েছে তখনই প্রধান উপদেষ্টাকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে দেখা যায়।

গত ২১ জুলাই মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনা এবং সে সময় বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সর্বশেষ গত ২২ জুলাই প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেন। পরের দুই দিনে আরও ২৫টি দল ও জোটের সঙ্গে বৈঠক করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর