বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সরাইল ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ ২ জন আটক

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৫, ১৪:৪০

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ বিষ্ণপুর বিওপির টহলদল বিশেষ অভিযানে ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ২ জন আসামিকে আটক করেছে।

গত ২৮ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ৮ টা ৩০ মিনিটে দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৩/এমপি হতে প্রায় ৮০০ গজ ভেতরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—
১. মোঃ আশিকুর রহমান (২৬), পিতা: মোঃ নুর আলী মিয়া, গ্রাম+পোস্ট+থানা: ব্রাহ্মণবাড়িয়া।
২. মোঃ আরিয়ান খন্দকার (২৬), পিতা: মৃত মজনু মিয়া, গ্রাম: পূর্ব মেড্ডা, পোস্ট+থানা: ব্রাহ্মণবাড়িয়া।

তাদের কাছ থেকে ভারতীয় ইয়াবা ৫৭৬ পিস, একটি মোটরসাইকেল এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক আসামি ও জব্দকৃত মালামাল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যাতে ভারত থেকে মাদকসহ কোনো চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) দৃঢ়প্রতিজ্ঞ। ব্যাটালিয়নের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে (২৫ বিজিবি)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর