বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৮:১২

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণা ও চরিত্র হননের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ (২৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে জেলার অন্তত ১৯ জন সাংবাদিকের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এতে সাংবাদিক ও তাদের পরিবার চরম ভয়-ভীতির মধ্যে রয়েছেন। এছাড়া কিছু অসাধু ব্যক্তি ফেসবুক ও ইউটিউবে বিকৃত ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রকাশ করে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার পাশাপাশি মানসিক নির্যাতন চালাচ্ছে।

এমনকি ৭০ থেকে ৮০ বছরের প্রবীণ সাংবাদিকদের বৃদ্ধ মা-বাবাও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, মামলাগুলোর অভিযোগ খতিয়ে দেখলে সেগুলো অসত্য ও ভিত্তিহীন প্রমাণিত হবে। সাংবাদিকদের অভিযোগ, এসব বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, অপকর্মের বিরুদ্ধে তিনি পেশাদার সাংবাদিকদের পাশে থাকবেন। পাশাপাশি গত ৫ আগস্টের পর দায়েরকৃত রাজনৈতিক মামলায় কোনো সাংবাদিক যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর