বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

একটানা ১৪ দিন চিয়া সিড খেলে শরীরে কী প্রভাব পড়ে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৫:৩৬

ফিটনেস সচেতনদের কাছে চিয়া সিড এক জনপ্রিয় খাদ্য উপাদান। ছোট্ট কালো এই বীজে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য বহুমুখী উপকার বয়ে আনে।

ভারতের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. সৌরভ শেঠি জানিয়েছেন, প্রতিদিন টানা ১৪ দিন চিয়া সিড খেলে শরীরে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে—

ক্ষুধা দমন ও দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি: চিয়া সিডস নিজের ওজনের প্রায় ১২ গুণ পানি শোষণ করে। ফলে শরীর হাইড্রেটেড থাকে এবং ক্ষুধা কম অনুভূত হয়।

হজমশক্তি উন্নত করে: চিয়া সিডের ফাইবার অন্ত্রের কার্যকারিতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম প্রক্রিয়া সহজ করে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: ক্ষুধা কমানোর পাশাপাশি পর্যাপ্ত শক্তি সরবরাহ করায় ওজন কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।

ত্বকের উপকারিতা: অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট থাকার কারণে নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা ও টেক্সচারে উন্নতি দেখা দিতে পারে।

কীভাবে খাবেন চিয়া সিড?

বিশেষজ্ঞরা জানান, সকালের নাস্তা বা খালি পেটে পানিতে ভিজিয়ে খাওয়া সবচেয়ে ভালো। এতে সারাদিন শরীরে শক্তি যোগাবে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে রাতে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত, বিশেষত যাদের হজমে সমস্যা রয়েছে।

সতর্কতা
চিয়া সিড অতিরিক্ত খেলে পেট ব্যথা, গ্যাস বা ডায়রিয়া হতে পারে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত পরিমাণে যুক্ত করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর। সব মিলিয়ে, একটানা ১৪ দিন পরিমিত পরিমাণে চিয়া সিড খেলে শরীরে ইতিবাচক পরিবর্তন আসে, তবে মাত্রাতিরিক্ত গ্রহণ এড়িয়ে চলতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর