বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪৮ ডেঙ্গু রোগী

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ছাড়ালো ৯ হাজার।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ১৪৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৮২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন রোগী।

তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।
এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৭১ জন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে ৩ হাজার ৩৮৪ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭২ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১৯ জন।

ডেঙ্গু নিয়ে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর