শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৮:২৭

আগস্টের ২৩ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

রোববার (২৪ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার। সেই হিসাবে রেমিট্যান্স আগের বছরের তুলনায় বাড়লেও আগের মাস জুলাইয়ের চেয়ে কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর