বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে একমত বাংলাদেশ-পাকিস্তান’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:৩৭

বাংলাদেশ ও পাকিস্তান অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়ে একমত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, উভয়পক্ষ আলোচনার মাধ্যমে পুরনো সমস্যাগুলো পেছনে ফেলে সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চায়।

রবিবার (২৪ আগস্ট) ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তৌহিদ হোসেন।

তিনি বলেন, “৫৪ বছরের অমীমাংসিত সমস্যা একদিনে সমাধান হবে, এমন প্রত্যাশা কেউ করবে না। তবে আমরা এক বিষয়ে অগ্রগতি দেখেছি। দুই পক্ষ একমত হয়েছে যে, এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের পথে বাধা না দাঁড়ায়।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুই দেশের অবস্থান পরস্পরের সঙ্গে ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশ চাইছে হিসাবপত্র সমাধান হোক, গণহত্যার ব্যাপারে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হোক, এবং আটকেপড়া মানুষগুলো ফেরত নাও হোক।

তৌহিদ হোসেন উল্লেখ করেন, আগের সরকারের সময় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। বর্তমান সরকার স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে আগ্রহী এবং অন্য বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্কও উন্নত করতে চায়।

দ্বিপাক্ষিক বৈঠকের পরে বাংলাদেশ ও পাকিস্তান একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর