বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শ্রীনগরে কবরস্থানের সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৭:১২

শ্রীনগরে টেক্কা মার্কেট এলাকার দয়হাটা জান্নাতুলবাকী কবরস্থান সড়কের দুই পাশ দখল করে রাখার অভিয়োগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের টেক্কা মার্কেট-নাপিত বাড়ি সংযোগ সড়কের দয়হাটার দারুসসুন্নাত (দিনীয়া) ও মডেল মাদ্রাসার থেকে দয়হাটা কবরস্থান জামে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তারয় স্থানীয় ইউপি সদস্যের বসতবাড়িসহ কয়েকটি পরিবার ঢালাই রাস্তা ঘেষে বেড়া ও বিভিন্ন পাকা স্থাপনা নির্মাণ করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা গেছে, দয়হাটার প্রধান সড়কের পাশে মাদ্রাসা থেকে স্থানীয় ইউপি সদস্যের বাড়িসহ প্রায় দেড়শত ফুটের মধ্যে কবরস্থানের আরসিসির সড়কের দুই পাশে বিভিন্ন স্থাপনার কারণেরাস্তাটি শরু হয়ে গেছে। সরেজমিনে জানাযায়, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ২০২২-২০২৩ অর্থ বছরে এলজিইডি এর বাস্তবায়নে মৃত সাবেক ইউপি সদস্য হাসান মোড়লের বাড়ী হতে দয়হাটা কবরস্থান জামে মসজিদ পর্যন্ত রাস্তাটি প্যালাসাইটিং ও আরসিসি করন করা হয়।

অথচ প্রভাবশালী বর্তমান ইউপি সদস্য সোহাগ মোড়ল, মোঃ মোচন মোড়ল, রোকেয়া, মাহফুজা, জয়নাল, সিরাজুল ইসলামসহ অনেকেই কবরস্থানের সরকারি এ রাস্তাটির দু পাশে প্রায় ৪/৫ ফুট দখল করে পাকাভবনসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছেন। ফলে এলাকাবাসীর যাতায়াতে নানা ধরনের বিরম্বনায় পরতে হচ্ছে।

স্থানীয় আঃ সালামের কাছে কবর স্থানে যাতায়ের রাস্তা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, একাধিকবার এখানকার অনেকের বাড়ি মাপা হয়েছে। অনেকেরই স্থাপনা রাস্তায় পরেছে। স্থাপনা নির্মাণের সময় আমরা বাধাঁ দিলেও কাজ হয়নি। জোর পূর্বকভাবে যে যারমত রাস্তা দখল করে স্থাপনা নির্মান করেছে। জনমনে প্রশ্ন দেখাদিয়েছে, একজন ইউপি সদস্য হয়ে সোহাগ মোড়ল কিভাবে মসজিদ ও কবর স্থানে যাতায়াতের রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য সোহাগ মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাস্তায় আমার বিল্ডিংয়ের সামান্য কিছু জায়গা পরেছে। সবাই স্থাপনা সরিয়ে নিলে সরকারি রাস্তার মধ্যে আমার বিল্ডিং যতটুকু পরেছে ততটুকু ভেঙ্গে ফেলবো। দয়হাটা জান্নাতুলবাকী কবরস্থানের সরকারি রাস্তাটির উভয় পাশে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসীর পক্ষে মোঃ রহিম মোড়ল উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর