প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ১৮:৪৮
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে গতকাল বুধবার ২০ আগস্ট শাহজাদপুর প্রেসক্লাব থেকে বিশাল বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় অফিসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শাকিক চেীধুরীর সভাপতিত্বে এবং খন্দকার মাসুদ রানার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল- কায়েস, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানা, বিএনপি নেতা আল মামুন, বণিক সমিতির নেতা জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছা সেবক দলের ফখরূল হোসেন প্রমুখ ।
এদিকে স্বেচ্ছা সেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই প্রেসক্লঅব চত্বওে উপজেলার ১৩ ইউনিয়ন থেকে বাদ্য বাজনা নিয়ে শত শত নেতা কমির্ জড় হয় পরে জনসভায় রুপ নেয় ।
মন্তব্য করুন: