বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাতিসংঘ

এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৬:১৯

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। 

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় এ তথ্য জানিয়েছে।

২০২৩ সালে বিশ্বে ২৯৩ জন ত্রাণকর্মী (এইড ওয়ার্কার) প্রাণ হারিয়েছিলেন, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৮৩ জনে। এরমধ্যে ১৮০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন গাজায়।

জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনা বিষয়ক কার্যালয় ওসিএইচএ’র ডেটাবেসের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম সাত মাসে ২৪৫টি বড় হামলার ঘটনা ঘটে, যেখানে প্রাণ হারান ২৬৫ জন ত্রাণকর্মী।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ২৩ মার্চ, যখন গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফাহতে ভোরবেলা এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় গাড়িতে থাকা স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবা কর্মীরা নিহত হন।

ওসিএইচএ’র পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ২১টি দেশে ত্রাণকর্মীদের ওপর সহিংসতা আগের বছরের তুলনায় বেড়েছে এবং সবচেয়ে বেশি ক্ষেত্রে সহিংসতার ঘটনায় জড়িত ছিল সরকারপক্ষের নানা অংশ।

জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয়ের প্রধান টম ফ্লেচার বলেন, এই রেকর্ড সংখ্যক হত্যা নাগরিকদের মননকে সচেতন করে তোলার হাতিয়ার হোক। এই মাত্রায় আঘাত- জবাবদিহিতা না থাকার পাশাপাশি আন্তর্জাতিক মহলের তৎপরতাহীনতা ও দায়সারা মনোভাবকেই তুলে ধরে। 

তিনি বলেন, মানবিক কমিউনিটি হিসেবে আমাদের দাবি, যাদের হাতে ক্ষমতা আছে, তারা যাতে মানবতার পক্ষে কাজ করেন এবং নাগরিক ও ত্রাণকর্মীদের পাশে দাঁড়ান। দোষীদের জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর