বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্রাজিল দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়ুস

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৩:১৫

আগামী সোমবার ঘোষণা হবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এরই মধ্যে খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ক্লাবগুলোকে জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। সেই তালিকা নিয়ে খবর প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো।

তাদের দাবি, নিষেধাজ্ঞার কারণে ভিনিসিয়ুস জুনিয়র এবার দলে থাকছেন না।

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন ভিনিসিয়ুস। যেহেতু সেপ্টেম্বরে মাত্র দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, তাই শুধু বলিভিয়ার বিপক্ষে এক ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ডাকতে চান না আনচেলত্তি। বিশ্রামেই রাখা হবে তাকে।

গ্লোবো জানায়, আনচেলত্তির প্রাথমিক দলে যারা নিশ্চিতভাবে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস), ডিফেন্ডার এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফুলব্যাক ভিতিনিও (বোতাফোগো) ও পাউলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার মার্কোস আন্তোনিও (সাও পাওলো) ও দানিলো (বোতাফোগো) এবং ফরোয়ার্ড নেইমার (সান্তোস), কাইও হোর্হে (ক্রুজেরিও) ও রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

এবারের দলে সবচেয়ে আলোচনায় আছেন অবশ্য নেইমার। প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। ব্রাজিলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ১৭ অক্টোবর।

এরপর চোটের কারণে দলে ফেরা হয়নি। এবার বিশ্বকাপকে সামনে রেখে আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে ব্রাজিলের এ তারকাকে।

আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে আনচেলত্তির অধীনে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে ব্রাজিল ও চিলি। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার এল আল্টোতে খেলবে তারা বাছাইপর্বের শেষ ম্যাচ।

১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আগেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূল লড়াইয়ের প্রস্তুতির সূচনা করবে ব্রাজিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর