শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৫, ২২:২১

ঢাকায় অবস্থানরত বগুড়ার গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের সংগঠন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা (বিএমসিএস)- এর পূর্ণাঙ্গ কমিটি (২০২৫-২৭) গঠন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সংগঠনটির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ জুলাই বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নিউজ ২৪-এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান, বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক আদনান আজাদ, সহ-সভাপতি নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ এবং গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন,সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ এবং সংগীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে চলচ্চিত্র বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। 

পূর্ণাঙ্গ কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি কে এম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,খায়রুল বাসার খোকন ও গোলাম রাব্বি সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক রামিম হাসান, সহ অর্থ সম্পাদক যায়েদ হোসেন মিশু, দফতর সম্পাদক এস এম হুমায়ুন কবির, প্রচার সম্পাদক জাহিন তালুকদার, প্রকাশনা সম্পাদক টিনা খানম, সহ প্রকাশনা সম্পাদক তৌফিক সেতু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, গণমাধ্যম বিষয়ক সম্পাদক রাজু আরাফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইজুল ইসলাম নীল, সাংস্কৃতিক সম্পাদক রুহানী সালসাবিল লাবন্য, সহ সাংস্কৃতিক সম্পাদক মাসুক রাব্বি, পরিকল্পনা বিষয়ক সম্পাদক রেজওয়ান উল আরেফিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, নৃত্য ও সংগীত বিষয়ক সম্পাদক আজমেরি সকাল, নাট্য বিষয়ক সম্পাদক বিভান বাদল, সহ নাট্য বিষয়ক সম্পাদক ঐশী রায়, সমাজ সেবা সম্পাদক আজাদ আহমেদ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শুভ রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট নিশাত তামান্না জামান, সদস্য মোমেনা চৌধুরী, শামিম আহসান তালুকদার, রেজাউল করিম রেজা, স্বর্গ তৌহিদ, আরিফুর রহমান পাবন ও ইদ্রিস আলম।

পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টারা হলেন- বিখ্যাত সংগীত শিল্পী খুরশীদ আলম, বিশিষ্ট সংগীত শিল্পী কনকচাঁপা, বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা  বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

নতুন এই পূর্ণাঙ্গ কমিটি বিএমসিএস-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বগুড়ার গণমাধ্যম ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর