শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৫:১৬

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য ও শান্তি প্রতিষ্ঠা করতে নতুন উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়া উভয়কেই একে অপরের কাছে কিছু কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, আগামী শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার একটি বৈঠক হবে। মূলত এটি হবে ‘অনুভূতি জানার বৈঠক’, যেখানে তিনি বোঝার চেষ্টা করবেন যে পুতিন কোনো চুক্তি করতে ইচ্ছুক কি না। মাত্র দুই মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারবেন অগ্রগতি সম্ভব কিনা।

তিনি বলেন, আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি এবং আমি তাকে বলব, আপনাকে এই যুদ্ধ শেষ করতে হবে। আপনাকে এটি শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়েও একটি বৈঠক হতে পারে, যা তিনি, পুতিন ও জেলেনস্কিকে নিয়ে তিন পক্ষের বৈঠক হতে পারে। তিনি জানান, পুতিনের সঙ্গে তার আলোচনার পরপরই তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলবেন এবং এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে দ্রুত যুদ্ধবিরতি ঘটানোই তার লক্ষ্য।

ট্রাম্প বলেন, ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়ে জেলেনস্কির অবস্থান তাকে ‘সামান্য বিচলিত’ করেছে এবং তিনি জোর দিয়ে বলেন, ভূখণ্ড বিনিময় ঘটবেই, কিছু ভূখণ্ড বিনিময় হবেই।

তিনি বলেন, আমি রাশিয়ার মাধ্যমে এবং সবার সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পেরেছি যে, ইউক্রেনের ভালোর জন্যই এটি হবে। রাশিয়া ‘খুব গুরুত্বপূর্ণ কিছু ভূখণ্ড’ দখল করেছে, তবে আমরা সেই ভূখণ্ডের কিছু অংশ ফিরিয়ে আনার চেষ্টা করব।

এদিকে ইউরোপীয়রা আশঙ্কা প্রকাশ করছেন যে, রাশিয়াকে বড় ধরনের ছাড় দেওয়া হলে ভবিষ্যতে পশ্চিমা দেশগুলোর জন্য নিরাপত্তা সমস্যা তৈরি হতে পারে। কেননা বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করে আছে, অন্যদিকে ইউক্রেনের দখলে রাশিয়ার কোনো ভূখণ্ড নেই বললেই চলে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর