বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ধামরাই প্রেসক্লাব

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৭:৪৭

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে ধামরাই প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

রবিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানারোড বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের কন্ঠস্বর অনলাইনের প্রতিনিধি আব্দুল কাদের বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভি প্রতিনিধি আব্দুল রশিদ তুষার বলেন, আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন- ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি আবু হাসান, সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, দৈনিক সমকাল এর প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মিজানুর রহমান, ধামরাই প্রেসক্লাবের প্রচার-প্রকাশনা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিবেদক মনোয়ার হোসেন রুবেল,ধামরাই রিপোর্টাস ক্লাবের সভাপতি আদনান হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুর রউফ, চ্যালেন এস এর প্রতিনিধি রাসেল হোসেন,আরটিভির প্রতিনিধি রাজিউল হাসান পলাশ,আনন্দ টিভি প্রতিনিধি মাসুদুর রহমান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি মোজাম্মেল হোসেন,সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন,গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি নাজমুল হাসানসহ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর