বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাইবান্ধায় শুরু সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৫:৩৮

'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি'-এই প্রতিপাদ্যে গাইবান্ধায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। শহরের স্বাধীনতা প্রাঙ্গনে আজ সোমবার (১১ আগস্ট) সকালে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথভাবে এ আয়োজন করেছে।

মেলায় স্থান পেয়েছে ৪৫টি স্টল। স্টলগুলোতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।

শেষে প্রধান অতিথি মেলায় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা এবং পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরাই মেলার আয়োজনের উদ্দেশ্য। বৃক্ষরোপণ অভিযান ফলপ্রসূ করতে আর্থিক, পরিবেশগত উপযোগিতা ও পুষ্টিগুণ বিবেচনায় ব্যাপকভাবে দেশজুড়ে ফলদ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ প্রয়োজন। সবাই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর