বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৪:৩০

গাজা শহর সম্পূর্ণ দখল করার পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি জনগণ। একইসঙ্গে জেরুজালেমে বন্দিদের মুক্তির দাবিতে সমর্থন জানিয়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

টাইমস অব ইসরায়েল ও বিবিসির খবরে বলা হয়, সাবেক সেনাসদস্য ম্যাক্স ক্রেশ ‘আমি অস্বীকার করেছি’ লেখা পোস্টার নিয়ে অংশ নেন।

তিনি বলেন, ‘আমরা ৩৫০ জনেরও বেশি সেনা, যারা যুদ্ধে অংশ নিয়েছিলাম এবং এখন নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধে আর অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছি।”

হাইফা ও তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গাজায় যুদ্ধ সম্প্রসারণে ইসরায়েলের সিদ্ধান্তে জাতিসংঘ ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জার্মানি, ফিনল্যান্ড এবং কানাডাসহ অনেক দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা পুরোপুরি দখল করলে সেখানে ফিলিস্তিনি সাধারণ মানুষ ও গাজায় আটক ইসরায়েলি বন্দিদের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ হতে পারে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত এই পরিকল্পনায় যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি ‘মূলনীতি’ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্র করা, সব বন্দিকে ফেরত আনা, গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র করা, ওই এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া, এবং এমন একটি ‘বিকল্প বেসামরিক প্রশাসন’ প্রতিষ্ঠা করা যা না হবে হামাস, না হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর