শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর হারানো অস্ত্রের সন্ধান দিলে মিলবে পুরস্কার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৪:২১

আইনশৃঙ্খলা বাহিনীর হারানোর অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমাদের হারানো হাতিয়ারগুলো উদ্ধার করতে আমরা একটু উদ্যোগ নিয়েছি। আমরা একটি প্রাইজ ঘোষণা করেছি। হারানো অস্ত্র সন্ধান দিতে পারলে তাদের কত টাকা দেব এটা আমরা আলোচনা করে খুব দ্রুত মিডিয়াকে জানাবো। যে খবর দিতে পারবে সে পুরস্কার পাবে।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় তিনি বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের এখন কোন ধৈর্য নেই। আগে সমাজে কোন খারাপ কাজ ঘটলে লোকজন ঝাঁপিয়ে পড়তো সেটা প্রতিহত করার জন্য। কিন্তু আজকাল সেটা খুব কমে গেছে। এখন সবাই ভিডিও করে। কোন অপরাধ প্রতিহত করা আমাদের ইমানী দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে কেউ এটা প্রতিহত করছে না। সবসময় সব জায়গায় তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকেন না। গাজীপুরের ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা ঘটুক সমাজে কেউ চিন্তাও করতে পারে না৷কিন্তু ঘটনাটা ঘটে গেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বেশিরভাগকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। কিন্তু যে জীবনটা চলে গেল সেই ক্ষতিপূরণ তো আর হবে না। সুতরাং আমরা যদি একটু ধৈর্যশীল হই তাহলে এগুলো একটু কমে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অপরাধীরা যেন ভালোভাবে শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু জিনিসটা খুবই দুঃখজনক।এমন ঘটনা কিন্তু জনগণেরও প্রতিহত করার কথা।

উপদেষ্টা বলেন, এই যে শেরপুরের ঘটনায় যে ভিডিও করছে তার নানিকে মেরে ফেলা হচ্ছে কিন্তু সে দাঁড়িয়ে ভিডিও করছে আয় করার জন্য। আমাদের সমাজের কত বড় অবক্ষয় এটা। ইউটিউবের জন্য সে ভিডিও করেই যাচ্ছে। তার নাতিটা যদি চিল্লাইতো তাহলেও তো কেউ সাহায্য করতো।

১১শ’ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো দেশি অস্ত্র। এই অস্ত্রগুলো যারা বানাচ্ছে তাদের একটু কেয়ারফুল হতে হবে। যারা বানাচ্ছে আমরা কিন্তু তাদেরও নিয়ে আসছি। যারা এসব অস্ত্র বানায় তারা কিন্তু জানে এগুলো কারা ব্যবহার করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর