বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ওয়েস্টার্ন আউটফিটে ফারিণ যেন আরও ক্যারিশম্যাটিক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৩:০৯

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই নাটক, ওয়েব ফিল্ম, সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন।

বাংলা সিনেমার পাশাপশি কলকাতা বাংলা সিনেমায় হয়েছে অভিষেক।

সাবলীল অভিনয় আর মিষ্টি হাসির অভিনেত্রী হিসেবেই পরিচিত ফারিণ। তার সাদামাটা সাজ, সাধারণ পোশাক আর ন্যাচারাল লুক বরাবরই দর্শকদের পছন্দের তালিকায়। তবে পশ্চিমা পোশাকেও কম যান না শোবিজের এই প্রিয় মুখ।

ওয়েস্টার্ন আউটফিটে ধরা দিলেই যেন অন্য রকম মোহ ছড়িয়ে দেন তিনি। যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল! সামাজিকমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ওয়েস্টার্ন আউটফিটে তাসনিয়া ফারিণ যেন আরও বোল্ড আর ক্যারিশম্যাটিক। জানা যায়, ছবিগুলো তুলেছেন শোবিজের পরিচিত ফটোগ্রাফার রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)।

ছবিতে কালোতে সেজে যেন পুরোদস্তুর গ্ল্যামার গার্ল ফারিণ। সিকুইন সজ্জিত ক্রপ টপের সঙ্গে হাইওয়েস্ট বটম জুটি হয়েছে। সিকুইনের ঝলমলে শ্রাগটি একপাশে স্টাইল করে নিয়েছেন তিনি, যা পুরো লুকে টুইস্ট যোগ করেছে। কানে দুলছে সাদা পাথরের ঝুলন্ত দুল, খোলা চুলে মাথার ওপরে কালো চশমা। আর সফট গ্ল্যাম মেকআপে তার লুক হয়েছে সম্পূর্ণ।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় ফারিণের। ছোট পর্দা পেরিয়ে এ পর্যন্ত ৩ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এরপর মুক্তি পায় তার সিনেমা ‘ফাতিমা’। সবশেষে গত ঈদে মুক্তি পায় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর